বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

৮০শতাংশ বাসের ভাড়া বৃদ্ধিতে জনগণের ওপর বাড়তি চাপ ।

logoনিজেস্ব প্রতিবেদকরবিবার, ৩১ মে ২০২০, রাত ১২:৪৮ সময় 0288
খবরের সময় ডেস্ক

খবরের সময় ডেস্ক

খবরের সময় ডেস্ক,
৮০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে তারা। তারা দাবি করেছেন, বাসের ভাড়া বৃদ্ধি জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। করোনা সংকট কেটে গেলেও এ ভাড়া আর কমবে কী না- তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন কেউ কেউ। শনিবার পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দল ও সংগঠনগুলো।
শনিবার বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিআরটিএ। এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশের কথা রয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায় ও অযৌক্তিক বলে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, করোনা সংকটে জনগণ এমনিতেই বিপর্যস্ত। সরকার বিশেষজ্ঞ মতামত না নিয়েই সবকিছু খুলে দিয়ে নিজের দায়িত্ব এড়াতে চাইছে ও জনগণকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। উপরন্তু মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে; যা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও জনগণের সঙ্গে এক নির্মম তামাশা ছাড়া কিছুই না। বিৃবতিতে তিনি বলেন, ঢাকা মহানগরে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে কিভাবে গণপরিবহন চালাবে তা কোনোভাবেই দেশবাসীর কাছে বোধগম্য নয়। যেখানে বিআরটিএ ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, সেখানে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে বাধ্য করবে, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দীর্ঘ লকডাউনে কর্ম হারিয়ে নিদারুণ আর্থিক সংকটে থাকা জনগণের ওপর বর্ধিত ভাড়া চাপিয়ে দেয়া হলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র শামিল। তারা বলেন, দেশে করোনা সংক্রমণের যে চিত্র তাতে যাত্রীবাহী গণপরিবহন হয় লকডাউন করতে হবে, নয় তো পুরোপুরি চালু করতে হবে। আংশিক বা সীমিত আকারে চালু করে কোনো লাভ হবে না। কারণ যাত্রীর চাপ ও চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের সীমিত আকারে গণপরিবহন চালুর উদ্যোগ ব্যর্থ হবে, মানুষের দুর্ভোগ বাড়বে।
এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানায়, দীর্ঘদিন লকডাউনে থাকায় কর্মহীন মানুষ এমনিতেই আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। সেখানে বর্ধিত বাস ভাড়া আদায়ের অনুমতি দেয়া হলে এটা হবে সড়কে ডাকাতির শামিল। কারণ বাস মালিক-শ্রমিকরা কোনো সময় সরকারের নির্ধারিত হারে ভাড়া আদায় না করে যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করে থাকেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারীর এ সংকটকালে স্বাস্থ্যবিধি অনুসরণের অজুহাতে নিদারুণ আর্থিক সংকটে পতিত দেশের অসহায় জনগণের ওপর জোর করে একচেটিয়াভাবে চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বিবৃতিতে বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধের পদক্ষেপ না নিয়ে, জ্বালানি তেলের মূল্য না কমিয়ে, পরিবহনের চালক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি অনুসরণ সম্পর্কিত কোনো প্রকার প্রশিক্ষণ না দিয়ে, গণপরিবহন চালুর মধ্য দিয়ে জনগণ যেমনটি চরম ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। অন্যদিকে সড়কে নারকীয় পরিবেশের কোনো প্রকার উন্নতি ঘটানো ব্যতীত উল্টো গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়ে সরকার সড়কে নৈরাজ্য ও যাত্রী হয়রানি আরও বৃদ্ধির সুযোগ তৈরি করেছে।

বিষয়- সংগঠন, শিক্ষা,সাহিত্য, যোগাযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর